তোমার কষ্ট বা খারাপ লাগা বা মন খারাপ যদি প্রকাশ করতে না পারো তাহলে সবাই ভাবে হয়তো তোমার কোন কষ্ট নাই। তুমি তো মুখে হাসি রেখে চলো।কিসের কষ্ট তোমার। কিন্তু এক মাত্র শুধু তুমিই যান ভেতর থেকে তুমি কতটা একা। যখন মাঝে মাঝে তুমি তোমার পুরনো-স্মৃতিচারণে মত্ত থাক তখন হয়তো তোমার শরীর কিনচিৎ শিহরীত হয়ে ওঠে। অশান্ত মনটা তখন জানান দিয়ে যায় তুমি ভেতর থেকে অনেকটায় একা। তোমার ভেতরের তুমিটায় শুধু জানে তোমার মন খারাপ টা ঠিক কতটা চরম পর্যায়। কিন্তু অপ্রকাশিত। সেটা তুমিও ও হয়তো প্রকাশ করতে পারনা বা প্রকাশ করতে চাও না। হারানোর কিছু নাই তারপরও ভয় হয় এতে করে যদি তোমার আশেপাশের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। বা আশেপাশের মানুষ গুলোও যদি ব্যতিত হয়। তার থেকে এই ভালো যেভাবে আছে।
থাক না কিছু কথা..
আপন গোপনে...।
কেটেই তো যাচ্ছে দিন..
শয়নে স্বপনে....।।
সবশেষে ভালো আছি খুব..
হাসি রেখে মুখে...।
দুঃখ গুলো আছে চাপা..
হাসি ভরা বুকে....।।


0 Comments